শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার নিয়ম রয়েছে। এর আ

তিস্তা ভয়েস ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬•৪ ঘণ্টা আগে
০ বার পঠিত
শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
ছবি: ঢাকা টাইমস

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার নিয়ম রয়েছে। এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

রোববার (৮ নভেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই অধিবেশনের মেয়াদ চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন নিয়মমাফিক কার্যক্রম পরিচালিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত মেয়াদের এই অধিবেশনে অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া অধিবেশন চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, মিছিল ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রচ্ছদে ফিরে যান
প্রতিবেদনটি আপনার টাইমলাইনে শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলনখেলাধুলা

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলন

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী এবং রাতে আসেন আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে বিকেলে বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন হামজা, যেখানে সহযোয়াদের মাঝে বেশ প্রাণবন্ত ভাব দেখা যায় এবং দলটি প্রায় দে

তিস্তা ভয়েস ডেস্ক২৫ মিনিট আগে
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনেরখেলাধুলা

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনের

সোমবার শারজাহ টেস্টের পঞ্চম দিনে আফগানিস্তানের বিপক্ষে ১৬১ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সি ক্রেইগ আরভাইন।

তিস্তা ভয়েস ডেস্ক১ ঘণ্টা আগে
দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবেজাতীয়

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ডেপুটি স্পিক

তিস্তা ভয়েস ডেস্ক৩ ঘণ্টা আগে