শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ডেপুটি স্পিক

তিস্তা ভয়েস ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬•৩ ঘণ্টা আগে
০ বার পঠিত
দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে
ছবি: ঢাকা পোস্ট

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই বৈঠকে সভাপতিত্ব করেন।

সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের একটি অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে। এই হাসপাতালগুলোতে কেবল দেশের শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে এবং সেগুলোর নামকরণ ও তৈরির প্রক্রিয়াও কেবল শ্রমিকদের কথা মাথায় রেখেই করা হবে।

বক্তব্যে বিগত স্বৈরাচারী আমলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে দেশের জ্বালানি ব্যবস্থাকে সম্পূর্ণ আমদানিনির্ভর ও চিকিৎসাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যার ফলে দেশবাসীকে বাধ্য হয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো। বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক উদ্বেগের কথা মাথায় রেখে এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের দায়বদ্ধতা থেকে দেশের সব মানুষের অধিকার রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রচ্ছদে ফিরে যান
প্রতিবেদনটি আপনার টাইমলাইনে শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলনখেলাধুলা

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলন

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী এবং রাতে আসেন আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে বিকেলে বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন হামজা, যেখানে সহযোয়াদের মাঝে বেশ প্রাণবন্ত ভাব দেখা যায় এবং দলটি প্রায় দে

তিস্তা ভয়েস ডেস্ক২৪ মিনিট আগে
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনেরখেলাধুলা

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনের

সোমবার শারজাহ টেস্টের পঞ্চম দিনে আফগানিস্তানের বিপক্ষে ১৬১ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সি ক্রেইগ আরভাইন।

তিস্তা ভয়েস ডেস্ক১ ঘণ্টা আগে
অক্টোবরে মূল্যস্ফীতি কমে হয়েছে আট দশমিক সাতাশ শতাংশ, যৌথ গবেষণার উদ্যোগ বিকাশ ও ইউআইইউরঅর্থনীতি

অক্টোবরে মূল্যস্ফীতি কমে হয়েছে আট দশমিক সাতাশ শতাংশ, যৌথ গবেষণার উদ্যোগ বিকাশ ও ইউআইইউর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে আট দশমিক সাতাশ শতাংশে। এর আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল আট দশমিক ৩৪ শতাংশ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেলেও এর প্রভাব মূল্যস্ফীতিতে পড়েনি বলে জানিয়েছে সংস্থাটি। তবে মূল্যস্ফীতির হার

তিস্তা ভয়েস ডেস্ক৪ ঘণ্টা আগে