শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ও সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ বৈঠকটি শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার স্বাগত বক্তব্য দেন এবং চলতি অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন।

তিস্তা ভয়েস ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬•৫ ঘণ্টা আগে
০ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ও সভাপতিমণ্ডলী মনোনীত
ছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ বৈঠকটি শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার স্বাগত বক্তব্য দেন এবং চলতি অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন।

মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, শাহাজাহান চৌধুরী ও রাশেদা বেগম হীরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকার অগ্রবর্তী সংসদ সদস্য বৈঠকে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়ার পর সাবেক কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করা হয়।

গত রবিবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুযায়ী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশনের বৈঠক শুরু হবে। এ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে এবং বিভিন্ন মন্ত্রীদের উদ্দেশ্যে মোট তিন হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে।

প্রচ্ছদে ফিরে যান
প্রতিবেদনটি আপনার টাইমলাইনে শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলনখেলাধুলা

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলন

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী এবং রাতে আসেন আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে বিকেলে বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন হামজা, যেখানে সহযোয়াদের মাঝে বেশ প্রাণবন্ত ভাব দেখা যায় এবং দলটি প্রায় দে

তিস্তা ভয়েস ডেস্ক২৫ মিনিট আগে
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনেরখেলাধুলা

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনের

সোমবার শারজাহ টেস্টের পঞ্চম দিনে আফগানিস্তানের বিপক্ষে ১৬১ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সি ক্রেইগ আরভাইন।

তিস্তা ভয়েস ডেস্ক১ ঘণ্টা আগে
দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবেজাতীয়

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ডেপুটি স্পিক

তিস্তা ভয়েস ডেস্ক৩ ঘণ্টা আগে