শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী মঙ্গলবার তুরস্কের আনতালিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফর অনুষ্

তিস্তা ভয়েস ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬•৯ ঘণ্টা আগে
০ বার পঠিত
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: ঢাকা পোস্ট

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী মঙ্গলবার তুরস্কের আনতালিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফর অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রসচিব জানান, সম্মেলনে ১২ নভেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায্যতা, উন্নত রাষ্ট্রগুলোর ঐতিহাসিক দায়দায়িত্ব, জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশ যে জলবায়ু ঝুঁকির শিকার, সেই বিষয়টি তুলে ধরে অর্থায়নে দেশের অধিকারের দাবি জানানো হবে।

সফরের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোসহ সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এছাড়া এই সম্মেলনে এনসিপির মনিরা শারমিনও যোগ দেবেন বলে জানা গেছে।

প্রচ্ছদে ফিরে যান
প্রতিবেদনটি আপনার টাইমলাইনে শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলনখেলাধুলা

সাফ টুর্নামেন্টে খেলতে ঢাকা পৌঁছেছেন হামজা ও ফারহান, শুরু করেছেন দলের অনুশীলন

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী এবং রাতে আসেন আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে বিকেলে বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন হামজা, যেখানে সহযোয়াদের মাঝে বেশ প্রাণবন্ত ভাব দেখা যায় এবং দলটি প্রায় দে

তিস্তা ভয়েস ডেস্ক২০ মিনিট আগে
জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনেরখেলাধুলা

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির নতুন রেকর্ড ক্রেইগ আরভাইনের

সোমবার শারজাহ টেস্টের পঞ্চম দিনে আফগানিস্তানের বিপক্ষে ১৬১ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সি ক্রেইগ আরভাইন।

তিস্তা ভয়েস ডেস্ক১ ঘণ্টা আগে
দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবেজাতীয়

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ডেপুটি স্পিক

তিস্তা ভয়েস ডেস্ক৩ ঘণ্টা আগে