শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলাধুলা

শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা পেছনে ফেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়েছে টাইগার যুবারা। এই জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ছন্দে ফিরল বাংলাদেশ।

তিস্তা ভয়েস ডেস্ক

রবিবার, ৮ নভেম্বর ২০২৬•১০ ঘণ্টা আগে
০ বার পঠিত
শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ
ছবি: চ্যানেল ২৪

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা পেছনে ফেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়েছে টাইগার যুবারা। এই জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ছন্দে ফিরল বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। এছাড়া এস কে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ রান এবং আবদুল্লাহ আল মুহি ৩০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সেথমিকা সেনেভিরত্নে চারটি ও গিমহান মেন্ডিস তিনটি উইকেট দখল করেন।

জবাব দিতে নেমে শুরুতেই ১৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। একপ্রান্তে সেনুজা ওয়েকুনাগোদা ৮৫ রানের লড়াকু ইনিংস খেললেও সতীর্থদের সহায়তা না পাওয়ায় চাপ সামলাতে পারেনি দল। শেষপর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ আতিকুর রহমান, রাফিউল আলম তামিম, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

প্রচ্ছদে ফিরে যান
প্রতিবেদনটি আপনার টাইমলাইনে শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরবর্ধনগাছার শসার পাইকারি হাটে জমজমাট কেনাবেচাজাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরবর্ধনগাছার শসার পাইকারি হাটে জমজমাট কেনাবেচা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছা এলাকায় শসার পাইকারি হাট বেশ জমে উঠেছে। ভোরবেলা থেকেই কৃষকেরা খেত থেকে তাজা শসা সংগ্রহ করে ধোয়া, স্তূপ করা এবং বস্তাবন্দী করার কাজ করছেন, আর পাইকারদের ভিড়ে পুরো চত্বরটি মুখর হয়ে রয়েছে।

তিস্তা ভয়েস ডেস্ক১৫ মিনিট আগে
এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণজাতীয়

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি এই নতুন পদে যোগ দেন। এর আগে গত ৩ নভেম্বর তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর তিনি এসআরবি সদস্যদের নিয়ে আয়োজিত একটি স্বাগত দরবারে অংশ নেন।

তিস্তা ভয়েস ডেস্ক২৫ মিনিট আগে
বিশ্ববাজারে হালাল শিল্পের প্রসারে সমন্বিত নীতিমালা ও নির্ভরযোগ্য সার্টিফিকেশনের প্রয়োজনীয়তাঅর্থনীতি

বিশ্ববাজারে হালাল শিল্পের প্রসারে সমন্বিত নীতিমালা ও নির্ভরযোগ্য সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা

বিশ্ববাজারে হালাল পণ্যের চাহিদা ও বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে। খাদ্যপণ্যের পাশাপাশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্রসাধনী, ওষুধ এবং কৃষিশিল্পে এই পণ্যের পরিধি বাড়ছে। এই খাতের সঠিক বিকাশ নিশ্চিত করতে একটি সমন্বিত নীতিমালা এবং নির্ভরযোগ্য সার্টিফিকেশনের ওপর জোর দেওয়া হয়েছে।

তিস্তা ভয়েস ডেস্ক২৫ মিনিট আগে