শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়

পেরুর আন্দিজ পর্বতমালায় আর্জেন্টিনা দলের জার্সির রঙের নতুন ফুলের নাম মেসির নামে

পেরুর আন্দিজ পর্বতমালায় প্রায় দুই হাজার চারশ মিটার উঁচুতে আবিষ্কৃত একটি অচেনা সুগন্ধি উদ্ভিদের ফুলের নামকরণ করা হয়েছে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির নামে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন এই তথ্য জানিয়েছে। সম্প্রতি মেসি জাতীয় দল থেকে অবসরের পর বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্

তিস্তা ভয়েস ডেস্ক

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬•৮ ঘণ্টা আগে
০ বার পঠিত
পেরুর আন্দিজ পর্বতমালায় আর্জেন্টিনা দলের জার্সির রঙের নতুন ফুলের নাম মেসির নামে

পেরুর আন্দিজ পর্বতমালায় প্রায় দুই হাজার চারশ মিটার উঁচুতে আবিষ্কৃত একটি অচেনা সুগন্ধি উদ্ভিদের ফুলের নামকরণ করা হয়েছে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির নামে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন এই তথ্য জানিয়েছে। সম্প্রতি মেসি জাতীয় দল থেকে অবসরের পর বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। এর মধ্যেই পেরুর দক্ষিণ-মধ্য অঞ্চলে পাওয়া নতুন এই উদ্ভিদের নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’।

পেরুর সান মার্কোস জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের পল গঞ্জালেস, স্বাধীন গবেষক রোলান্দো উরিয়া এবং হুরারাঙ্গো নেচারের জ্যঁ কাপচা-রামোস প্রজাতিটি আবিষ্কার ও বর্ণনা করেন। ফাইটোতাক্সা বৈজ্ঞানিক জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। ল্যামিয়াসি পরিবারের এই গুল্মজাতীয় উদ্ভিদের পাপড়িতে নীল ও সাদা রঙের মিশ্রণ রয়েছে, যা আর্জেন্টিনা দলের জার্সির রঙের সঙ্গে মিলে যায়।

আন্তর্জাতিক নিয়ম মেনে বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে পদবির সঙ্গে ‘আই’ যুক্ত করে উদ্ভিদের নাম দেওয়া হয়েছে। এর আগে আর্জেন্টিনার সালতায় ছত্রাক, পাতাগোনিয়ান মাকড়সা, টিকটিকি, প্রাগৈতিহাসিক শকুনের পাশাপাশি ঝিনুকের মতো দেখতে খোলসিযুক্ত প্রাণীর নামও মেসির নামে রাখা হয়েছিল।

মায়মোনাইডস ইউনিভার্সিটির গবেষক ক্লদিও বের্তোনাত্তি বলেন, বৈজ্ঞানিক গবেষণা মানুষের সৃষ্টি এবং বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞরা এই শ্রদ্ধাঞ্জলিতে এক হয়েছেন, যা মেসির নামকে অমর করবে। উদ্ভিদবিদ রোলান্দো উরিয়া অপেশাদারদের রেকর্ড দেখে পেরুর উচ্চভূমির এই গুল্মজাতীয় উদ্ভিদের ছবি বইয়ের প্রজারির সঙ্গে না মেলায় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং দুর্গম ঢালে অভিযান পরিচালনা করেন। পর্যবেক্ষণের পর তাঁরা নিশ্চিত হন যে দেড় মিটার পর্যন্ত উঁচু এই উদ্ভিদটি আগে কেউ শ্রেণিবদ্ধ করেননি।প্রকৃতি যেন শেষ পর্যন্ত ফুটবলারের সম্মানে এই উপহার দিয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো, বিবিসি বাংলা, BBC

প্রচ্ছদে ফিরে যান
প্রতিবেদনটি আপনার টাইমলাইনে শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

বিয়ের আনন্দ বিষাদে রূপ, গাইবান্ধায় নির্ধারিত সময়েই বরের দাফন সম্পন্নজাতীয়

বিয়ের আনন্দ বিষাদে রূপ, গাইবান্ধায় নির্ধারিত সময়েই বরের দাফন সম্পন্ন

শুক্রবার জুমার নামাজের পর বিয়ের সানাই বাজার কথা থাকলেও, ঠিক সেই মুহূর্তেই গাইবান্ধা শহরে অনুষ্ঠিত হয়েছে তরুণ প্রকৌশলী আরিফ শাহরিয়ারের জানাজা। গতকাল বৃহস্পতিবার রাতে আকস্মিক অসুস্থ হয়ে ২২ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়। উৎসবের আমেজ থাকা বর ও কনে—উভয় পরিবারেই নেমে এসেছে গভীর শোক।

তিস্তা ভয়েস ডেস্ক৮ ঘণ্টা আগে
সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যাজাতীয়

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতীশ মণ্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জেয়ালা উত্তর খোলা বিলে এই ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ম

তিস্তা ভয়েস ডেস্ক৮ ঘণ্টা আগে
বাবার মতো বিধ্বংসী ব্যাটিং করে ১৭৩ রান করলেন শেবাগপুত্র আর্যবীরখেলাধুলা

বাবার মতো বিধ্বংসী ব্যাটিং করে ১৭৩ রান করলেন শেবাগপুত্র আর্যবীর

ভারতের অনূর্ধ্ব-১৯ ঘরোয়া টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে দিল্লির অধিনায়ক ও সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ১৪৩ বলে ১৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে তাঁর ইনিংসে ছিল ১৯টি চার এবং ৮টি ছক্কা। তাঁর এই আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারি

তিস্তা ভয়েস ডেস্ক৮ ঘণ্টা আগে